
মালদা, নিজস্ব সংবাদদাতা:– আজ থেকে হয়েছে মাধ্যমিক পরীক্ষা।বামনগোলা থানা আইসি তরুন কুমার রায় সহ পুলিশের আধিকারিক উদ্যোগে সোমবার ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে আইসি উদ্যোগে ছাত্র-ছাত্রীদের হাতে কলম তুলে দেওয়া হল। এদিন পরীক্ষা শুরুর প্রাক্কালে এবছর পরীক্ষার্থীদের একটি কলম ও শুভেচ্ছা, অভিনন্দন জানালেন বামনগোলা থানার আইসি তরুন কুমার রায়।তার পাশাপাশি বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় থেকে আসা পরীক্ষাথিদের যাতে কোন সমস্যা না হয়। সেই দিকে নজর রেখে পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়।পরীক্ষা দিতে এসে কোন সমস্যা হলে তাদের সবরকম সহযোগিতা করার ব্যবস্থা রেখেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ বছর বামনগোলা এলাকায় চারটি স্কুলে পরীক্ষা চলছে।












Leave a Reply