
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট এলেই উত্তপ্ত উঠে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা। কখনো রাজনৈতিক সংঘর্ষ কখনো বা বোমাগুলি শব্দে কেঁপে উঠে এলাকা। রাজনৈতিক সংঘর্ষে খুন হতে হয়েছিল বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের। সামনে বিধানসভা ভোট তার আগেই ময়নার কালকাদাড়ী এলাকার রুদ্রেশ্বর শিব মন্দিরে বনকুমার পূজা বস্ত্র দান ও খিচুড়ি পোশাক বিতরণ অনুষ্ঠানে হাজির হন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে, পুলিশ সুপার জানান যে আমি আসার পর ময়না সম্পর্কে শুনেছি। নৈতিকতা সামাজিকতার সাথে সাথে রাজনীতি ও থাকবে। এগুলো সাথে সাথে রাজনৈতিক হিংসা দ্বন্দ্বের সৃষ্টি যেন না হয়। বোমা গুলি রক্ত ক্ষরণ থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তিনি বলেন যেখানেই গন্ডগোল বোমা গুলি হিংসার ছড়ায় সেখানে ছোট ছোট শিশুদের উপর এফেক্ট পরে। তাই আমি অনুরোধ করবো এগুলো থেকে আপনারা বিরত থাকুন ।












Leave a Reply