মালদায় এসসি ও ওবিসি তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লক কমিটি ঘোষণা, সংগঠন মজবুত করার বার্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- সোমবার মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে আনুষ্ঠানিকভাবে মালদা জেলা এসসি ও ওবিসি তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ও জেলা কমিটি ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানানো হয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল স্তরে কার্যক্রমকে আরও সক্রিয় করতেই এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়াও উপস্থিত ছিলেন এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি মনোজ রাম সহ দলের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব-কর্মীরা। নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, নতুন কমিটির মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, সংগঠনের বিস্তার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি আরও গতিশীল হবে। বিশেষ করে এসসি ও ওবিসি সমাজের দাবিদাওয়া, অধিকার ও উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।এই কমিটি ঘোষণাকে ঘিরে মালদা জেলাজুড়ে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও বাড়তি সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *