
শুভ্র জ্যোতি ঘোষ, পূর্ব বর্ধমান:- পশ্চিমবঙ্গের একমাত্র হাওড়া জেলার সালকিয়ায় রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভক্তি ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী শীতলা মাতার পবিত্র স্নানযাত্রা। এই ধর্মীয় উৎসবকে ঘিরে দূর-দূরান্ত থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়।
স্নানযাত্রা উপলক্ষে ভক্তদের উৎসাহ ও আবেগ ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল বড়মার মন্দিরে মেজোমা, সেজোমা ও ছোটমার মিলন পর্ব। সেখান থেকে বিধিবদ্ধ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীমূর্তিদের নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে, যেখানে সম্পন্ন হয় পবিত্র স্নান অনুষ্ঠান।
সারা এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ, ভক্তদের ভিড় এবং ধর্মীয় সঙ্গীতের ধ্বনি। শান্তিপূর্ণভাবে এই ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় প্রশাসন ও আয়োজকদের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য।












Leave a Reply