
মালদা, নিজস্ব সংবাদদাতা:- —রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা শনিবার মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডাঃ স্বপন সরেন।শনিবার জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ি, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অমিতাভ মন্ডল সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে যান।বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকে সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি হবিবপুর ব্লকের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বিভিন্ন বিশেষ আলোচনার কার পরে। শনিবার হাসপাতালের চিকিৎসা পরিষেবা সহ পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন। কথা বলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসা নিতে আসা রোগীর পরিবার সহ সাধারণ মানুষজনের সঙ্গে। সমস্ত কিছু ঘুরে দেখা বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবা, বিশেষ করে মাতৃত্বকালীন চিকিৎসা পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডাঃ স্বপন সরেন।এদিন উপস্থিত ছিলেন, ডক্টর স্বপন সরেন- ডিরেক্টর অফ হেলথ সার্ভিস পশ্চিমবঙ্গ সরকার , ডক্টর সুদীপ্ত ভাদুরি ,সি এম ও এচ CMOH, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ডক্টর অমিতাভো মন্ডল -ডেপুটি CMOH মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডক্টর তন্দ্রা চৌধুরী DPHNO মালদা জেলা স্বাস্থ্য দপ্তর, ডঃ বাবর আলী -BMOH বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতাল সহ রাজ্য, জেলা ও ব্লকের বিভিন্ন স্তরের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা।












Leave a Reply