ভাটপাড়ায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযান, বাড়ি বাড়ি পৌঁছালেন বিধায়ক ড. অশোক লাহিড়ী।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে একটি নিবিড় ‘গৃহ সম্পর্ক অভিযান’ কর্মসূচি পালিত হয়। এদিন মূলত সাঁতরাই এবং নকশা বুথ এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছান স্থানীয় বিধায়ক ড: অশোক লাহিড়ী।
​মঙ্গলবার দুপুর ১টা নাগাদ তিনি এই কর্মসূচিতে যোগ দেন। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি এবং তাঁদের অভাব-অভিযোগ সরাসরি শোনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসী ও স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। ড: লাহিড়ী প্রতিটি পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সম্পর্কে আলোচনা করেন। আগামী নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরে সংগঠনের শক্তি যাচাই এবং ভোটারদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *