
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হল। শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ গঙ্গারামপুর শহরের নিউমার্কেট এলাকায় জেলা তৃণমূল কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা পরিষদের মেন্টর তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শংকর সরকার এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামী-সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভূমিকা, বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করা এবং শিক্ষক সমাজের মধ্যে সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরার উপর গুরুত্ব দেওয়া হয়। নেতৃত্বের বক্তব্যে সংগঠনের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়। কর্মীসভাকে ঘিরে উপস্থিত কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।












Leave a Reply