
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। ট্রেনটি খড়্গপুর স্টেশনে পৌঁছনোর কয়েক মিনিট আগে, জকপুর স্টেশন পেরোনোর পর চলন্ত ট্রেনের একটি কামরা লক্ষ্য করে বাইরে থেকে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় জানলার কাঁচ। জানা গিয়েছে, ওই জানলার পাশেই বসেছিলেন এক তরুণী। তবে সৌভাগ্যবশত, ঠান্ডার কারণে মিনিট দুয়েক আগেই তিনি জানলার কাঁচ বন্ধ করে দিয়েছিলেন। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই জানা গিয়েছে।
খড়্গপুর স্টেশনে পৌঁছনোর পর বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে RPF।
চলন্ত ট্রেনে পাথর ছোড়ার মতো ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।












Leave a Reply