জনবহুল এলাকায় দিনের বেলায়,বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে গৃহকর্তীর সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জনবহুল এলাকায় দিনের বেলায়,বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে গৃহকর্তীর সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট। জলপাইগুড়ি শহরের ২১নং ওয়ার্ডের শক্তিনগরের ঘটনা। এদিন বেলা সারে চারটে নাগাদ দুই অপরিচিত যুবক এসে প্রথমে গৃহকর্ত্রীকে নানা কথা বলে ঘরে ঢোকে। এরপর ধারালো অস্ত্র দেখিয়ে গলার হার ছিনিয়ে নিয়ে মুহুর্তের মধ্যে উধাও হয়ে যায় দুই দুস্কৃতি। এরপর মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ খবর পেয়ে আসে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দিনের আলোয় এরকম একটা ঘটনায় আতংক ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *