BJP র সর্বভারতীয় সহ সভাপতি এবং রাজ্য সভাপতি জেলায় উপস্থিত,শালবনির লালগেড়িয়াতে BJP ছেড়ে তৃণমূলে যোগদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিজেপির জেলার নতুন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা হতেই বিজেপির ভাঙ্গন,রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৫ নম্বর অঞ্চলের লালগেড়িয়া এলাকায় তৃণমূলের পক্ষ থেকে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়, এই দিনে কর্মী সম্মেলনে বিজেপি থেকে প্রায় ১৩০ টি পরিবার তৃণমূলে যোগদান করলেন, এইদিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ নেপাল সিংহ, এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ,অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম মাহাতো সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, মূলত ক্ষোভ প্রকাশ করে তৃণমূলে যোগদান করেছে ওই সব বিজেপির কর্মী-সমর্থকেরা এমনটাই দাবি তৃণমূলের। তবে একই দিনে রাজ্য বিজেপির সভাপতি এবং সর্বভারতীয় সহ-সভাপতি উপস্থিত থাকায় বিজেপির এই ভাঙ্গনে যথেষ্ট ও শোষিতের পড়তে পারে গেরুয়া শিবির এটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *