দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়ানোর প্রতিবাদে সমস্ত থানার মতন শান্তিপুর থানাতেও অভিযোগ দায়ের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় উত্তর ২৪পরগনার এক ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ফ্যান কমিউনিটির পক্ষ থেকে আজ শান্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ফ্যান কমিউনিটির পক্ষ থেকে অমিত সাহা জানিয়েছেন,’ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সম্প্রতি উত্তর ২৪ পরগনার এক অভিষেক চক্রবর্তী ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছেন ।তার প্রতিবাদে আমরা রাজ্যের ২৯৪ টি বিধানসভা এলাকার থানাতেই অভিযোগ জমা দিচ্ছি। সেইমতো আজ শান্তিপুর থানাতেও অভিযোগ জমা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগেও এধরনের কুরুচিকর মন্তব্যের কারণে, দোষীদের শাস্তি দিতে সমর্থ হয়েছে প্রশাসন, তাই এবারও আশাবাদী আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *