সুদীপ সেন, বাঁকুড়া:- হঠাৎ ছাত্রীদের দ্বিপ্রহরের আহার পরিদর্শনে এলেন বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মিলন মালাকার।
২৯ ই এপ্রিল তিনি পৌঁছে যান তিলুড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে।
সেখানে পৌঁছে তিনি ছাত্রীদের সাথে কথা বলেন।
বিদ্যালয়ের দ্বিপ্রহরের আহারের বিষয়ে খোঁজ নেন।
কথা বলেন স্বনির্ভর দলের রান্নার কাজে নিযুক্ত থাকা দিদি দের সাথে।
ছাত্রীদের তিনি খাবার খাওয়া র আগে হাত ধোওয়ার ও অন্যান্য কিছু পরামর্শ দেন।
রান্নার কাজে নিযুক্ত দিদিদের অ্যাপ্রণ পরার কথা বলে সতর্কতা বজায় রেখে রান্না ও খাবার দেওয়ার কথা বলেন।












Leave a Reply