
নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- ট্যাংরা ৫৮ নম্বর ওয়ার্ড তপশিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ষসেরা ফুটবল প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হলো ট্যাংরা শীল লেন মাঠে। স্বর্গীয় বিষ্টুপদ হাজরা স্মৃতির উদ্দেশ্যে দুই দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতায় ছিল টানটান উত্তেজনা। ফাইনাল খেলার দিনে মাঠে হাজির ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, প্রধান আহ্বায়ক অলোক কুমার খাটুয়া, সুলেখা সাউ খাটুয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় মাঠে ছিল কানায় কানায় উপচে পড়া ভিড়। ফাইনাল খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিলেন বিধায়ক নিজেই। সর্বোচ্চ গোলদাতা বিক্রম মন্ডল, ম্যান অফ দ্য ম্যাচ উজ্জ্বল মজুমদার। বিজেতা দলকে দৃশ্য ট্রফি ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পরিষ্কার প্রদান অনুষ্ঠানে পুরুষদের পাশাপাশি মহিলা সমর্থকদের ভিড় ছিল নজরকাড়া।












Leave a Reply