ক্যান্সার রোগীদের চুল দান খুদে দুই বোন প্রত্যাশা ও প্রেরণার।

আবদুল হাই, বাঁকুড়াঃ মাথা ভর্তি ঘন কালো চুল কি পুরুষ কি মহিলাদের সৌন্দর্য প্রকাশের একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে মহিলাদের তো চুল ছাড়া সৌন্দর্য প্রকাশ অসম্পূর্ণ থেকে যায় আর এসব কথা ভেবে বাঁকুড়া জেলার জ্ঞানেন্দ্র নগর জুনবেদিয়ার প্রতাপ মণ্ডল ও রিঙ্কু শীটের দুই কন্যা প্রত্যাশা মন্ডল ও প্রেরণা মন্ডল ক্যান্সার রোগে আক্রান্ত মহিলা, যাদের রোগগ্রস্ত অবস্থায় চুল সম্পূর্ণ উঠে গেছে তাদের সৌন্দর্যের কথা ভেবে চুল দান করে। দুই বোনের এই মহৎ কাজে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।ক্যানসার রোগে আক্রান্ত মহিলাদের জন্য চুল দান করতে পেরে খুশি দুই কন্যা ও তার বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *