বাংলায় ‘ঐতিহাসিক পরিবর্তন’, শুভেন্দু সরকারকে অভিনন্দন জানাল জনতা দল ইউনাইটেড।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গে নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়ে সাংবাদিক বৈঠক করল জনতা দল ইউনাইটেড (JDU)-এর পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিট। দলের পক্ষ থেকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী Suvendu Adhikari এবং তাঁর মন্ত্রিসভার সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নবনির্বাচিত Bharatiya Janata Party-এর সকল বিধায়কদেরও অভিনন্দন জানায় জেডিইউ নেতৃত্ব। দলের তরফে বলা হয়, “বাংলার মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। দীর্ঘ ৫০ বছরের শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে রাজ্যে গণতন্ত্রের নতুন সূর্য উদিত হয়েছে এবং জাতীয়তাবাদের নবজাগরণ ঘটেছে।” জেডিইউ নেতৃত্বের দাবি, ৩৫ বছরের বামফ্রন্ট শাসন এবং পরবর্তী ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকারের অবসানের মাধ্যমে বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই পরিবর্তনের জন্য বাংলার জনগণকে শ্রদ্ধাপূর্ণ অভিনন্দন জানানো হয়। পাশাপাশি, Samik Bhattacharya-সহ বিজেপির রাজ্য, জেলা ও ব্লক স্তরের সকল নেতৃত্ব এবং কর্মীদেরও অভিনন্দন জানানো হয়েছে। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের আধিকারিক ও আধাসামরিক বাহিনীর জওয়ানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে জেডিইউ। এদিনের সাংবাদিক বৈঠকে এনডিএ জোটের শীর্ষ নেতৃত্বকেও অভিনন্দন জানানো হয়। বিশেষভাবে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী Narendra Modi, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী Nitish Kumar-এর নাম। দলের পক্ষ থেকে আরও বলা হয়, “এই ঐতিহাসিক পরিবর্তনের পিছনে যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের প্রতি আমরা শ্রদ্ধাপূর্ণ শতকোটি প্রণাম জানাই।” সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেডিইউ-র বরিষ্ঠ নেতা অশোক দাস এবং রাজ্য সাধারণ সম্পাদক অনিল সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *