জ্ঞানেশ কুমারের পদত্যাগ-গ্রেপ্তার ও বিচারের দাবিতে চন্দ্রকোনারোডে কংগ্রেসের বিক্ষোভ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ,গ্রেপ্তার এবং বিচারের দাবিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোড শহরে বিক্ষোভ মিছিল করল জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচির ডাক দিয়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এই দিন গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি বের হয়। দলীয় কর্মী-সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। নির্বাচন কমিশনের ভূমিকা এবং জ্ঞানেশ কুমারকে ঘিরে একাধিক দাবিতে সরব হন কংগ্রেস নেতৃত্ব। মিছিলকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি শেখ সাদ্দাম আলী-সহ কংগ্রেসের একাধিক ব্লক ও স্থানীয় নেতৃত্ব। তাঁদের দাবি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটারদের অধিকার রক্ষার স্বার্থেই এই আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *